প্রতিষ্ঠানের প্যাড ও ভুয়া স্মারক ব্যবহার করে
নিয়মবহির্ভূত ভাবে কারণ দর্শানো নোটিশ পাঠানোর অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের প্যাড ও ভুয়া স্মারক নাম্বার ব্যাবহার করে নিয়মবহির্ভূত ভাবে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আরো দুইজনকে কারণ দর্শানো নোটিশ পাঠানোর অভিযোগ ওঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে মনোনীত ওই প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি এ্যাড. মামদুদুর মোস্তাকিন নিশাতের বিরুদ্ধে। এই ঘটনায় রবিবার বেলা সাড়ে ১১ টায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনদের সাথে নিজ অফিস কক্ষে মতবিনিময় করেছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদা সুলতানা।
মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য আবিদা সুলতানা জানান, আমরা সকল নিয়ম মেনেই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। সরকার পতনের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক কমিটি গঠনের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয়দের সাথে কথা বলে স্থানীয় কয়েকজনের নাম প্রস্তাব করে পাঠিয়েছি। কয়েকদিন পরে দেখা যায় যাদের নাম পাঠিয়েছি তাদের বাদ দিয়ে অন্য উপজেলার ব্যক্তিদের নাম দিয়ে একটি চিঠি করা হয়েছে। এটা পেয়ে আমরা হতবাক। পবে তিনি এসে আমাকে নানাভাবে হুমকী ও বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেন। এই কারণে প্রতিষ্ঠান পরিচালনায় ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। গত বৃহস্পতিবার আমাকেসহ প্রভাষক আনোয়ার হোসেন ও সহকারী গ্রন্থাগারিক ফারুক আলম চৌধুরীকে তিনি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। যেসকল নিয়ম মেনে সভাপতি হতে হয় তা তিনি এখনও করেননি। তিনি প্রতিষ্ঠানের প্যাড ও ভুয়া স্মারক নাম্বার ব্যাবহার করে নিয়মবহির্ভূত ভাবে আমাদের এই নোটিশ পাঠিয়েছেন। তিনি যা করছেন তা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি আপনাদের সকলের সহযোগীতা চাই।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ মোঃ জিয়াউদ্দিন চৌঃ সেকেন্দার, সাবেক প্যানেক মেয়র ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, সাংবাদিক সকলে হোসেন, শাদমান হাফিজ শুভ, নিয়াজ মোর্শেদ, আতিয়ার রাব্বি তিয়াসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কলেজের শিক্ষক-কর্মচারী।
প্রতিষ্ঠানের ওই তিনজনকে নিয়মবহির্ভূত ভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে জানিয়ে বক্তব্যে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী বাদশা।
এসকল অভিযোগের বিষয়ে জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে মনোনীত ওই প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি এ্যাড. মামদুদুর মোস্তাকিন নিশাতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন