ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে নিরীহ যুবককে আটক করে হত্যা মামলায় চালান


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১০-১১-২০২৪ বিকাল ৬:৮

সোনারগাঁ থানা পুলিশ মধ্যরাতে বাড়ী থেকে এক যুবককে তুলে এনে হত্যা মামলায় চালান দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের কোন মামলায় ওই যুবক আবুল বাশারের নাম না থাকলেও স্থানীয় এক বিএনপির ইন্ধনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার।

রবিবার সন্ধ্যায় সোনারগাঁ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আবুল বাশারের পরিবার এ অভিযোগ করেন।আবুল বাশারের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ না থাকলেও কেন তাকে গ্রেপ্তার করা হলো এবং হত্যা মামলায় চালান দেয়া হলো এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী সাংবাদিকদের জানান, আবুল বাশার সক্রিয় আওয়ামীলীগ কর্মী তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আবুল বাশারের স্ত্রী  চম্পা আক্তার জানান, আমার স্বামী বহু পূর্বে শ্রমিকলীগের সাথে জড়িত ছিলেন। বেশ কয়েক বছর যাবত কোন ধরনের রাজনীতির সাথে যুক্ত নয়। তবু শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে আমার স্বামীকে হত্যা মামলায় ফাসানো হয়েছে। ২২ আগষ্ট সোনারগাঁ থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও ওই মামলায় আসামী হিসেবে তার কোন নাম নেই। আবুল বাশারের বোন শামসুন্নাহার জানান, যে মামলায় আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে ওই মামলার বাদী আমার ভাইকে চিনে না। এমন কি ওই মামলার ঘটনার সাথে সে কোন ভাবেই জড়িত নয়। আমাদের সাথে শত্রুতাবশত এ কাজ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা