ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

অন্তর্বতীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান-সদস্যরা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১০-১১-২০২৪ বিকাল ৬:৯

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্র্বতীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর, ২০২৪) সকাল ১১টায় পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে দশম অন্তর্র্বতীকালীন পরিষদ-এর দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান ও সদস্যরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ( সংশোধন ) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ( সংশোধন ) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্র্বতীকালীন পরিষদ পুনর্গঠন করে ০৭ নভেম্বর ২০২৪ তারিখ প্রজ্ঞাপন জারি করে। 

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে নব গঠিত এ পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা. সদস্য বঙ্গমিত্র চাকমা,অনিময় চাকমা,নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা,কুমার সুইচিংপ্রু সাইন, সাথোইয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম (সুমন), প্রফেসর আবদুল লতিফ, মো: মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা, এ্যাডভোকেট মনজিলা সুলতানা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেয়ার পর চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন ‘‘সম্প্রীতির কোন বিকল্প নাই। সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির জেলা হোক এ খাগড়াছড়ি পার্বত্য জেলা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা বৈষম্যহীন সম্প্রীতির খাগড়াছড়ি বির্নিমানে কাজ করবো। জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই পার্বত্য জেলা পরিষদ। 

এ প্রতিষ্ঠানের প্রতি সকলের আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করবে এই ১০তম অন্তর্র্বতীকালীন পরিষদ। আমাদের এ কাক্ষিত লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে আপনাদের সুপরামর্শ প্রদানের দরজা আমি সব সময় খোলা রাখলাম।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী প্রতি পদ চাকমা, পরিষদ ন্যাস্ত বিভাগের বিভাগীয় প্রধানগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়