ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশা হাসপাতালে টিকা নিতে আসা মানুষের গাদাগাদি


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ৩:৩৩

রাজবাড়ীর পাংশা হাসপাতালে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। হাসপাতালের বুথের সামনে মানুষের এ ভিড় লক্ষ্য করা গেছে। একজনের গায়ের সঙ্গে অন্যজন গা লাগিয়ে দাঁড়িয়ে থাকছেন ঘণ্টার পর ঘণ্টা। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে টিকা নেয়ার কথা বললেও মানছেন না কেউই।

মঙ্গলবার (৩১ ‍আগস্ট) পাংশা হাসপাতালে গিয়ে দেখা গেছে, ভ্যাকসিন দেয়া বুথের সামনে শতাধিক মানুষ। একজনের গায়ের সঙ্গে অন্যজন গা লাগিয়ে ভ‍্যাকসিন নেয়ার জন্য অপেক্ষা করছেন। মানা হচ্ছে না কোনো স্বাস্থ‍্যবিধি। ভ্যাকসিন নিতে আসা মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের।

এ সময় সরিষা থেকে টিকা নিতে আসা বাচ্চু মণ্ডল নামে এক যুবক বলেন, আমি একজন কৃষক। করোনার টিকা নেয়ার জন্য এসেছি। কিন্তু টিকা বুথের সামনে প্রচুর ভিড়। দেখে মনে হচ্ছে হাট-বাজারে এসেছি। এভাবে অসচেতনতায় টিকা নিলে নিজেরাই করোনা আক্রান্ত হব। এজন্য আমি টিকা না নিয়ে ফিরে চলে যাচ্ছি।

আলামিন হোসেন বলেন, আমি একজন চাকরিজীবী। ছুটি নিয়ে বাড়ি এসেছি টিকা নিতে। কয়েক দিন ধরে শুনছি টিকা কেন্দ্রে প্রচুর ভিড়। তবুও আজ এসেছি। টিকার স্লিপ জমা দিয়ে প্রায় ৪ ঘণ্টা ধরে অপেক্ষা করছি। এখনো ভেতর থেকে ডাক আসেনি।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব টিকা প্রদান শেষ করব। সে কারণে হাসপাতালে করোনা টিকা দেয়ার বুথ করা হয়েছে। তার পরেও ভিড় ঠেকানো যাচ্ছে না।  স্বাস্থ‍্যবিধি মেনে টিকা নেয়ার কথা বলা হলেও মানুষ মানছে না।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়