কেরানীগঞ্জ উপজেলার দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক উজ্জলের মৃত্যু
ঢাকা কেরানীগঞ্জ উপজেলার দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: উজ্জল মিয়া ১০ নভেম্বর সকাল ৭.৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসকের পরামর্শে পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা সেবাও নিয়েছিলেন। স্বাস্থ্যের অবনতি ঘটলে তার ডান পায়ের পাতার কিছু অংশের গোরালী কেটে ফেলা হয়। কিছুদিন সুস্থ থাকলে আবারও অসুস্থ হয়ে পরে,অতপর ঢাকার পান্থপথস্থ বি আর বি ক্যাবল কোম্পানী হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসারত অবস্থায় আজ সকাল সারে ৭ টার সময় চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
উজ্জল মিয়া একই উপজেলার রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বাজার মুরগী পট্টি এলাকা সংলগ্ন মৃত আব্দুল করিম মিয়ার পুত্র। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ বাড়িতে বিভিন্ন এলাকা থেকে সর্ব স্তরের মানুষ সমবেদনা জানতে জড়ো হয়। রোহিতপুর বাজারের ব্যবসায়ী হোসেন আলী বলেন, উজ্জল মিয়া একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি বাজারের সকলের সাথে মিলে মিশে কাজ করতেন। মানুষকে উপকারও করতেন। আমি তাকে ছোট বেলা থেকেই চিনি ও জানি। তিনি রোহিতপুর বাজার শাহী জামে মসজিদের কোষাদক্ষ পদেও ছিলেন। উজ্জলের বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী , ১ পুত্র, ১কন্যাসহ আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধব গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর মাদ্রাসা মাঠে হাজারো মুসুল্লির অংশগ্রহনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে তার প্রায় ১০ বছর বয়সী ছেলে উপস্থিত সকলের নিকট দোয়া বাবার জন্য দোয়া কামনা করেন। জানাজার নামাজ শেষে একই এলাকার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত