ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গাইবান্ধার আইনজীবীদের তিন দিনের কর্মবিরতি শুরু


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ৩:৩৫

জেলা ও দায়রা জজ আদালতের পিপির ওপর অতর্কিত হামলা এবং বাড়িঘর ভাংচুরসহ হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ কর্মবিরতির ঘোষণা করেন গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু। 

তাদের অভিযোগ, গত ১৭ আগস্ট গাইবান্ধা জেলা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে তার বাসায় গিয়ে সংঘবদ্ধ সন্ত্রাসীরা অতর্কিত হামলা এবং বাড়িঘর ভাংচুর করে ও তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি সদর থানায় একটি অভিযোগ করলে পুলিশ একজনকে গ্রেফতার করে। ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের সকল কার্যক্রম থেকে আইনজীবীরা বিরত থাকবেন। 

এ সময়ের মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তার বাসায় গিয়ে ত্রাস সৃষ্টি ও হুমকি দেয়ার কারণে জেলা বারের সকল আইনজীবী তাদের নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট সন্ধ্যায় তিনি গোডাউন রোডস্থ তার বাসায় সাদুল্লাপুর থেকে আসা রিয়াজুল জান্নাত নামে এক মোয়াক্কেলের সাথে আলোচনা করছিলেন। এ সময় রিয়াজুল জান্নাতের প্রতিপক্ষ লুৎফর রহমান ২০-২৫ জন লোক নিয়ে তার বাসায় ঢুকে রিয়াজুল জান্নাতকে মামলা না করার হুমকি দেয়। এ সময় প্রতিবাদ করলে লুৎফর ও তার লোকজন পিপি ফারুক আহমেদের বাসায় ভাংচুর চালায় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট লুৎফর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে পিপি ফারুক আহমেদ প্রিন্স বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে ওই দিনই লুৎফরকে গ্রেফতার করে পুলিশ। 

অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার থেকে তিন দিনের এ কর্মবিরতি ঘোষণা দেয় আইনজীবীদের সংগঠন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত