ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সকালের সময়ের সংবাদের সাথে সাথেই অ্যাকশন

গুলশানে অশ্লীল ডিজে পার্টিতে অভিযান


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ১১-১১-২০২৪ রাত ৯:২৩

নতুন বোতলে পুরাতন মদ, নগ্ন তরুণীদের দিয়ে ফাঁদ। রাতে কিংফিসারে তরুণ যুবক কাত। ঘটনার ইস্যুতে আজ দৈনিক সকালের সময় প্রধান শিরোনাম করছে "আওয়ামী লীগ নেতার অবৈধ মদের ব্যবসা ডিজি মুস্তাফিজ চালাচ্ছে কিং ফিসার" শিরোনামে সংবাদ প্রকাশের দিনেই অ্যাকশনে গেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ (উত্তর) কার্যালয়ের কর্মকর্তারা। 

বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে উজ্জীবিত ডিএনসি  মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ ১১.১১.২০২৪ তারিখ ভোরে  অতিরিক্ত পরিচালক মোহাম্মদ  বদরুদ্দিনের নেতৃত্বে  ঢাকা মেট্রো (উত্তর)  ও ঢাকা গোয়েন্দা সমন্বয়ে গঠিত একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিজাত গুলশান এলাকায় কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামীয় হোটেল, হাউস নং-০৬, রোড নং-৫০, গুলশান-০২, ডিএমপি, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১১(এগারো) বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশীমদ ও ১৭(সতের) ক্যান বিয়ারসহ ০২(দুই) জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘ দিন ধরে মাঝে মাঝে  বর্ণিত আবাসিক হোটেলে অশ্লীল সংস্কৃতির ডিজে পার্টির আয়োজন করে,  অভিজাত শ্রেণীর যুবক- যুবতিরা এতপ অংশগ্রহন করে এবং অংশগ্রহনকারীদের মাঝে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সরবরাহ করা হতো।

উদ্ধারকৃত মাদকদ্রব্য :  
বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ-১১ বোতল।বিয়ার -১৭ ক্যান। 

গ্রেফতারকৃত আসামীদের তথ্যঃ

(১) মোঃ কামাল উদ্দিন (৪৮), গ্রেফতার, পিতা- মৃত- আব্দুর রহিম, (২) মো: আরিফুল ইসলাম (৩২), পিতা- হাফিজউদ্দিন;
 
উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় ০১(এক)টি মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়