ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নির্বাচনকালীন ব্যানার ও ফেস্টুন অপসারণ যাত্রা শুরু – এস.এম জাহাঙ্গীর হোসেন


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৫-২-২০২৬ দুপুর ৪:৪৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় অর্জন করে সাধারণ মানুষের কাছে আবারও ফিরে এসেছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের এমপি এস.এম জাহাঙ্গীর হোসেন। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরা ৯ নং সেক্টরে তার নিজ বাসভবন কার্যালয়ের সামনে থেকে পরিচ্ছন্ন ঢাকা-১৮ গড়তে নির্বাচনকালীন ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
গত ১২ তারিখ নির্বাচনে বিজয় অর্জনের পর থেকে ফুলেল শুভেচ্ছা জানাতে সর্বমহলে নেতাকর্মীদের ঢল দেখা যায় এমপি জাহাঙ্গীর হোসেনের বাসভবনে।
উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা পূর্ব-পশ্চিম, বিমানবন্দর ও ভাটারার আংশিক থানা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসন। এটি ঢাকা উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এ আসনে রয়েছে আবাসিক এলাকা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
নবনির্বাচিত এমপি এস.এম জাহাঙ্গীর হোসেন এ আসন নিয়ে নানান পরিকল্পনার কথা ছাড়াও বিভিন্ন এলাকার নেতাকর্মীদের নিজ দায়িত্বে পোস্টার ও ব্যানার অপসারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি এ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করি এবং  আমি জানি কোন কোন জায়গায় নিয়ে  কি কি সমস্যা রয়েছে।  আমি শপথ গ্রহণের পর আমি আবারও জনগণের কাছে যাবো, তাদের সাথে আলোচনা সাপেক্ষে তাদের প্রায়োরিটি বেশিসে জনগন যেটা চাই সেভাবে কাজ শুরু করবো।  আপনারা দেখেছেন প্রতিদিন নেতাকর্মীরা আসছে  আর আমি তাদেরকে একটা কথায় বলছি, তোমরা জনগনের পাশে থাকো, তাদের পাল্স বোঝার চেষ্টা করো। জনগণ  যে কারণে  আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন তাদের সে আসা যেন পূরণ করতে পারি। 

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী