ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাহাঙ্গীরের বেসরকারি বিজয়


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৮:৪২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী আরিফুল ইসলামকে ৩৪ হাজার ৫৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার-১৯১, ঢাকা-১৮ এবং ডিএনসিসি অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা। ঘোষিত ফলাফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯৭ ভোট। ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৫০ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে কেটলি প্রতীকের নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৩০২ ভোট, আম প্রতীকের ন্যাশনাল পিপলস পার্টির মিসেস সাবিনা জাবেদ পেয়েছেন ২৯২ ভোট। হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট। হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল হোসেন পেয়েছেন ৯১০ ভোট। মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. জসিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৬৩৯ ভোট। লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির জাকির হোসেন পেয়েছেন ২ হাজার ৫১৭ ভোট। রেল ইঞ্জিন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রনি পেয়েছেন ৩ হাজার ৩৭ ভোট। মই প্রতীকের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী সৈয়দ হারুন অর রশিদ পেয়েছেন ২৯৭ ভোট। সহকারী রিটার্নিং অফিসার জানান, মোট ৪ হাজার ২৩১টি ভোট বাতিল হয়েছে এবং মোট ভোটারদের মধ্যে ৪৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এখনো ৮ হাজার ৪৩১টি পোস্টাল ব্যালট যোগ হওয়া বাকি রয়েছে। পোস্টাল ব্যালটের ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হবে।তিনি আরও জানান, ঘোষিত ২১৮টি কেন্দ্রের ফলাফলে এস এম জাহাঙ্গীর হোসেন এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ফলাফল ঘোষণার সময় বিজয়ী প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। ফল ঘোষণার পর তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফলাফলের একটি খসড়া কপি গ্রহণ করেন।

Aminur / Aminur

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার