ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কুরস্কের কাছে জড়ো হচ্ছে রুশ সেনারা, সতর্কতা জারি ইউক্রেনে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ১২:৬

রুশ বিমান হামলার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইউক্রেনে। দেশটির শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, হাজার হাজার রুশ সেনা কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত। সোমবার (১১ নভেম্বর) ইউক্রেনের জেনারেল ওলেকসান্দার সিরস্কি বার্তাবাহী অ্যাপ টেলিগ্রামে তিনি এসব কথা বলেন।

তিনি লেখেন, তাদের সামরিক নেতৃত্বের নির্দেশের পর তারা আমাদের সেনাদের হটিয়ে দেওয়ার এবং আমাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের আরও অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে।

আগস্ট মাসে ইউক্রেন কুর্স্ক অঞ্চলে অতর্কিতে অনুপ্রবেশ করেছিল এবং সীমান্ত অঞ্চলের বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল তারা।

এরই মধ্যে আঞ্চলিক গভর্নরেরা জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিমান হামলার ফলে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন—পাঁচজন মাইকোলেভ ও একজন জাপোরিঝিয়ার বাসিন্দা; একটি বাসভবনকেও ধ্বংস করা হয়েছে। জাপরিঝিয়াতে অন্তত ১২ জন আহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে ৪-১৭ বছর বয়সী পাঁচজন।

ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনে সংঘাত বৃদ্ধি না করতে তাকে অনুরোধ করেছেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প বৃহস্পতিবার ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেট থেকে ফোন কল করে পুতিনকে স্মরণ করিয়ে দিয়েছেন, ইউরোপে আমেরিকার পর্যাপ্ত সামরিক উপস্থিতি রয়েছে।

ট্রাম্পের যোগাযোগ বিষয়ক অধিকর্তা স্টিভেন চিউং এই বাক-বিনিময়ের বিষয়টিকে নিশ্চিত করেননি। এএফপিকে এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও বিশ্বের অন্যান্য নেতাদের মধ্যে ব্যক্তিগত ফোন কলের বিষয়ে আমরা মন্তব্য করি না।

ক্রেমলিন সোমবার এই কথোপকথনের বিষয়টিকে অস্বীকার করে বলেছে, ট্রাম্পের সঙ্গে বার্তালাপের স্পষ্ট কোনো পরিকল্পনা পুতিনের নেই।

রয়টার্স জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন, এটা একেবারেই অসত্য। নির্ভেজাল গল্প। এটা মিথ্যা তথ্য মাত্র। কোনো কথোপকথন হয়নি।

সূত্র: ভয়েস অব আমেরিকা

T.A.S / T.A.S

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯