ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে আইডিইবি'র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ৪:১১

বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি এই স্লোগান নিয়ে জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ২৪ ও আইডিইবি'র গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জয়পুরহাট এর আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্তর থেকে একটি  র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে জয়পুরহাট ডিসি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে  জেলা মডেল মসজিদ  কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট আইডিইবি'র জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রেজাউল আলম সিদ্দীক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত  জেলা প্রশাসক  আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন  পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা জামায়াতের আমির ডাঃ  ফজলুর রহমান সাঈদ, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, আইডিইবির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুর রউফ। 

এফডিইবি জয়পুরহাট জেলা শাখার সভাপতি প্রকৌশলী গোলাম মর্তুজা ও আইডিইবির জেলা শাখার সহ সভাপতি নাদিম হোসেন এর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন ভোকেশনাল শিক্ষক সমিতির জেলা সভাপতি প্রকৌঃ হুমায়ুন কবির, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জয়পুরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসসানুল হাবিন। 

বক্তারা বলেন, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশের সকল ডিপ্লোমা ইন্জিনিয়ারদের একসাথে কাজ করতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের কারনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত হয়েছে বারবার। তাই সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হয়েছেন।এ বৈষম্য থেকে বের হয়ে এসে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।

T.A.S / T.A.S

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ