ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে গণসমাবেশে বক্তারা

স্বৈরাচারী শেখ হাসিনার স্থান বাংলাদেশে হবে না


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ৪:৪৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগী) মুফতি দেলোয়ার হোসাইন সাকী বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার স্থান বাংলাদেশে হবে না। সোমবার (১১ নভেম্বর ২০২৪) বিকেলে খাগড়াছড়ির মুক্ত মঞ্চে সংগঠনটির আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,আগে লাল মিয়ারা চাঁদাবাজি করতো। আর এখন কালা মিয়ারা করে। বিএনপিও একই কায়দায় এদেশে অশান্তির দাবার গুটি চালছে দাবি করে বিএনপির আওয়ামী লীগকে ভোট না দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে আহ্বান জানান তিনি।

সেই সাথে পাহাড়ে রাজনীতির আড়ালে চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে চাঁদাবাজদের বিচার হবে বলে মন্তব্য করেন বক্তারা।

পার্বত্য চট্টগ্রামে সব ক্ষেত্রে বৈষম্য দুর করতে হবে বলে হুশিয়ারী জানিয়ে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ উল্লেখ করে নেতৃবৃন্দরা ইসলামী আন্দোলন দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন।

খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলাম।

এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগী) মুহাম্মাদ তাজুল ইসলাম শাহীন,কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মাদ ইউসুফ মালিক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী,জাতীয় শিক্ষক ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুহাম্মদ নাসির উদ্দীনসহ নেতৃবৃন্দরা এতে বক্তৃতা করেন।

হত্যার রাজনীতির নিন্দা জানিয়ে বিচার দাবী জানিয়ে নানান স্লোগান দেয় নেতাকর্মীরা। গণ সমাবেশে জেলা উপজেলার হাজারো নেতাকর্মী অংশ নেন।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়