কাশিয়ানীর প্রথম নারী ইউএনও ‘ফারজানা জান্নাত’
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ফারজানা জান্নাত যোগদান করেছেন। সোমবার (১১ নভেম্বর) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কাশিয়ানী উপজেলা ইউএনও হিসেবে দায়িত্ব বুঝে নেন। এরআগে তিনি ঢাকা বিভাগীর কমিশনারের কার্যালয়ে ঢাকা পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডে কর্মরত ছিলেন।
ফারজানা জান্নাত ৩৫ তম বিসিএস ক্যাডার হয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন। রাজধানীর ইস্পাহানি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ইউএনও ফারহানা জান্নাত বলেন, ‘কাশিয়ানী উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই গর্বিত। সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। সকলকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান করবো। সহযোগিতা চাই।’
T.A.S / T.A.S
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক