লালমনিরহাটে একরামুল হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
লালমনিরহাটের হাতীবান্ধায় একরামুল হক (৩০) হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আদিব আলী এ রায় দেন। এসময় মামলার অন্য ৬ আসামিকে খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নূর হাই, শামিম হোসেন ও , কবির হোসেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। নূর হাই রমণীগঞ্জ গ্রামের আব্দুস সুবাহান ছেলে। একই এলাকার তছির উদ্দিনের ছেলে শামিম হোসেন অপর জন নাজির হোসেনের ছেলে কবির হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে একরামুল হোসেনকে হত্যা করে বালুচাপা দিয়ে রাখেন। ঘটনার দুই দিন পর সানিয়াজান নদী থেকে তারার মরদেহ উদ্ধার করেন পুলিশ।
এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন নিহতর বাবা। তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
লালমনিরহাট জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক একরামুল হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় তিনজনের মৃত্যুদন্ড এবং মামলার অপর ছয়জনকে খালাস দিয়েছেন আদালত।
T.A.S / T.A.S
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি