ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তায় কাজ বন্ধ করে দিয়েছে চাঁদাবাজরা


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১২-১১-২০২৪ বিকাল ৬:১১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না পেয়ে চাঁদাবাজরা সরকারি রাস্তায় মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় চাঁদাবাজরা সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের স্বামী  শাহিন হোসেন (৪০) কে পিটিয়ে আহত করেছে বলেও অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে উপজেলার গাবতলী খালপার এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় শাহিন হোসেন বাদী হয়ে  সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।৷ 

শাহিন হোসেন জানান, তার স্ত্রী নাদিয়া নূর জামপুর ইউনিয়ন পরিষদের ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। তার স্ত্রী নাদিয়া গাবতলী খালপাড় এলাকায় সরকারি রাস্তা নির্মাণের জন্য মাটি ভরাট করছিল। শাহীন হোসেন রাস্তার কাজের সার্বিক পরিচালনা করে আসছেন। স্থানীয় চাঁদাবাজ ফরহাদ, শাহিন, রাব্বিসহ অজ্ঞাত ৭/৮ জন মিলে নাদিয়া নূর এর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১১ নভেম্বর বিকেলে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় চাঁদাবাজরা শাহিনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। শাহীন চাঁদা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজরা তাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করে। এ সময় চাঁদাবাজরা শাহিনের বুকের উপর পিস্তল ঠেকিয়ে বলে এক লক্ষ টাকা না দিলে তোকে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেন। এ সময় প্রতিবেশী বাদল শাহীনকে বাঁচাতে এগিয়ে আসলে চাঁদাবাজরা তাকেও এলোপাথারি ভাবে পিটিয়ে আহত করে। পারে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। 

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। সোনারগাঁ থানার ওসি আব্দুল বারি জানান আহত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা