ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে বিনা মূল্যে সার বীজ বিতরণ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ৩:৫০
রাজশাহীর তানোরে চলতি অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্রা, সরিষা,সূর্য মুখী চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী ও অড়হড় ফসল আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ১০ হাজার ৬৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সকালের দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। 
 
কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ। কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রণোদনার আওতায় ১২০০ জন কৃষককে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি। ৫০ জন কৃষককে ১০ কেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি। ৯ হাজার কৃষক কে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি দেয়া হয়। ৩০০ জন কৃষককে মসুর ডাল বীজ ৫ কেজি, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি এমওপি দেয়া হয় । ১০ জন কৃষককে খেসারী ডাল বীজ ৮ কেজি, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি দেয়া হয়। শীতকালীন পেঁয়াজ বীজ দেয়া হয় ৫০ জন কৃষককে, ১ কেজি করে বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি এবং অড়হড় বীজ দেয়া হয় ৪০ জন কৃষককে,  ২ কেজি করে বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি বিতরণ করা হয়। এসময় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ