গুইমারাতে ইয়াবা সম্রাট একাধিক মামলার আসামী রফিকুল ইসলাম জিয়ারতসহ গ্রেফতার ২
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জোয়েলের সার্বিক দিকনির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে , টিম গুইমারা থানার এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গুইমারা থানাধীন ডাক্তার টিলা এলাকার শ্যামপ্রসাদের ভাড়া বাসা থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করা হয়।
১২ নভেম্বর মঙ্গলবার রাতে অভিযানে গুইমারা থানা পুলিশ মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত) এর কাছ থেকে তিন পিস এবং ফারুকের কাছ থেকে পাঁচ পিস মোট আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায় আসামীরা হলেন গুইমারা থানাধীন মুসলিমপাড়া গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত)ও চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন দলুই গ্রামের বশির আহমেদের ছেলে ওমর ফারুক।
পুলিশ সূত্রে জানা যায় মোঃ রফিকুল ইসলাম (জিয়ারত)কে তিন পিস ইয়াবা ট্যাবলেট সহ অত্র থানার রাজনৈতিক মামলা নং১/২৪এর ২৩ নং এজাহার নামীয় আসামী হিসেবেও গ্রেফতার দেখানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশীকালে তাদের কাছ থেকে মোট আট পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে গুইমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওসি আরো বলেন মাদকের বিরুদ্ধে গুইমারা থানার অভিযান অব্যাহত থাকবে।
T.A.S / T.A.S
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১