ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে নতুন ইউএনও সুজিত কুমার চন্দের মতবিনিময়


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ৪:৫০

সিলেটের বালাগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুজিত কুমার চন্দ। সদ্য বিদায়ী ইউএনও মারিয়া হকের স্থলে যোগদান করলেন তিনি। বুধবার (১৩ নভেম্বর) নিজ কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন। 

গত রবিবার (১০ নভেম্বর) বালাগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে সুজিত কুমার চন্দ যোগদান করার পর ওইদিন-ই বিদায়ী ইউএনও মারিয়া হক তাকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন। ইউএনও সুজিত কুমার চন্দ ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। তাঁর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। সদ্য যোগদানকৃত ইউএনও জানান, ০২-রা মে ২০১৭ সালে ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মজীবন শুরু। বালাগঞ্জে যোগদানের আগে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। পরে রবিবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক ভাবে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ জানান, বালাগঞ্জের সবার সহযোগিতা নিয়ে সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করবেন এবং উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সুন্দর রাখতে যা যা করণীয় তাই করবেন। শিক্ষা খাতের বেহাল দশা থেকে পরিত্রাণ করতে সর্বাত্মক চেষ্টা করবেন। উপজেলার বেকার যুব সমাজ কে বিভিন্ন ট্রেনিংয়ের আওতায় এনে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবেন। এতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের সহযোগীতা কামনা করেছেন সদ্য যোগদান কারী ইউএনও। পাশপাশি বালাগঞ্জবাসীর সঙ্গে থেকে একটি উন্নত উপজেলা ও উন্নয়ন কার্যক্রম সমুন্নত রেখে সবার সুখে-দুঃখে পাশে থাকতে চান তিনি।

মতবিনিময় করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সহসভাপতি এসএম হেলাল, কোষাধক্ষ্য জাগির হোসেন, কার্যকরি কমিটির সদস্য আবুল কাশেম অফিক প্রমুখ।

T.A.S / T.A.S

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লী, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা