ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তরের সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ইঞ্জি: নুরুল আজীম


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ৪:৫৫

অনলাইনে আমরা রাজপথে আমরা সর্বত্র আমরা দেশের তরে। এই স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদীর বলিষ্ঠ কন্ঠস্বর হয়ে কাজ করছে জিয়া সাইবার ফোর্স। জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তরের সভাপতি সিরাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ার নুরুল আজীমকে সাধারণ সম্পাদক করে ৮৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গত ৭ নভেম্বর'২৪ বৃহস্পতিবার জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর শাখার ৮৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অফিসিয়াল প্যাডের মাধ্যমে অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি)।

ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত সভাপতি, সিরাজুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার সরকার যখন ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে দেশের মানুষকে জিম্মি করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাতে থাকে, তখনও আমরা ভিপিএন ও অন্যান্য সোর্স ব্যবহারের মাধ্যমে অনলাইনে ও অফলাইনে বিভিন্ন তথ্য-উপাত্ত জনসম্মুখে নিয়ে আসি। মূলত নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক সুশাসন নিশ্চিতকরণের ভেতর দিয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আজীম বলেন, ইমেজ ধরে রেখে গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় যা করা প্রয়োজন, সবই করা হবে। একই সাথে আমরা দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করা এই সংগঠনটি দলীয় প্রচারণায় শীর্ষে অবস্থান করেছে। স্বৈরাচার পতনে বিএনপির মিডিয়া শক্তি হিসেবেও জিয়া সাইবার ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

T.A.S / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়