খেজুরের রস যশোরের জস ঐতিহ্যকে ধরে রাখতে হবে : যশোর জেলা প্রশাসক
যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেছেন, ‘খেজুরের রস যশোরের জস’ ঐতিহ্যকে ধরে রাখতে হবে। কথাটি ধরে রাখতে দেশীয় প্রজাতির খেজুরের চারা রোপণের বিকল্প নেই। আপনারা বেশি করে লাগবেন। খেজুরের রস থেকে গুড় হয়। সেই গুড় এখন বিদেশেও রপ্তানি করা হয়। এলাকার ঐতিহ্য ধরে রাখতে এমন উদ্যোগ। মঙ্গলবার (৩১ আগস্ট) দেশীয় প্রজাতির খেজুরের চারা রোপণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোরের কেশবপুরে উন্নত জাতের খেঁজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্রের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান কেশবপুর-মণিরামপুরের সীমান্তবর্তী নাগরঘোপে খেঁজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্রে ওই চারা রোপণের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ওই স্থানের ৩২ শতক জমিতে ১২০টি খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে। ধারাবাহিকভাবে যশোর অঞ্চলে উন্নত জাতের প্রায় ৮ হাজার খেঁজুর গাছের চারা রোপণ করা হবে। খেঁজুর গাছের চারা রোপণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
খেঁজুরের চারা রোপণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ জিয়াউর রহমান, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, খেঁজুর গাছ গবেষক প্রকৌশলী নাকিব মাহমুদ, কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ইউপি সদস্য রেহেনা ফিরোজ, আব্দুর রহিম প্রমুখ।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান