পিরোজপুরে বাস চাপায় ২ নারী নিহত, আহত - ৪
পিরোজপুরে পৃথক বাস চাপায় ২ নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে পিরোজপুরর সদর উপজেলার কদমতলা এলাকায় ঢাকা গামী ওয়েলকাম পরিবরহনের একটি বাসের ধাক্কায় দিপ্তী রানী সাহা (৫২) নামের এক নারী মারাত্মক আহত হয়। বৃহস্পতিবার ভোর রাতে খুলনায় চিকিৎসাদীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার সঞ্জীব সাহার স্ত্রী।
অপরদিকে আজ বৃহস্পতিবার সকালে ওভারটেক করার সময় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট-পিরোজর সড়কের নিমতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আখি আক্তার (৩৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ নারীসহ আহত হয়েছেন আরো ৪ জন। আহতরা হলেন ফোরকান হাওলাদার, রেশমা বেগম, ইমরান ও জহুরা বেগম। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দীপ্তী রানীর জামাতা (মেয়ের স্বামী) সুষেন কুমার দত্ত জানান, তার শ্বাশুড়ি বুধবার রাতে স্থানীয় কদমতলা বাজার সংলগ্ন এলাকায় ধর্মীয় জগদ্বাত্রী পুজা দেখতে যান। এ সময় রাস্তার পাশ থেকে যাওয়ার সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া ওয়েলকাম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গাড়িটি তাকে আহত করে তুলে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাসটিকে আটকে তাকে নামিয়ে রাখেন। পরে স্থানীয়রা তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে ইমাদ পরিবহনের একটি বাস বেকুটিয়া ব্রীজ থেকে পিরোজপুরের দিকে আসার সময় উল্টোদিক থেকে যাত্রী নিয়ে ইমরান নামের এক চালক অটোরিক্সা নিয়ে পিরোজপুর থেকে কাউখালী যাওয়ার সময় নিমতলা নামক মুস্থানে অটোরিক্সাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে ইমাদ পরিবহনের বাস এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল নেয়ার পথে আখি আক্তার মারা যায়। আহতদের সকলের বাড়ি কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান দুটি ঘটনাই শুনেছি। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখানো কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত