জয়পুরহাটে আখ ক্ষেত থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার
জয়পুরহাট সদর উপজেলার বুলুপাড়া এলাকার আখ ক্ষেত থেকে থেকে দিলীপ বর্মন (৫৫) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে চকশ্যাম ব্রিজের উত্তর পাশে পৌর এলাকার বুলুপাড়ায় এ ঘটনাটি ঘটে। মৃত দিলীপ দোগাছী ইউনিয়নের খোনাপাড়া গুচ্ছগ্রামের মাখন বর্মনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ ব্যাটারী চালিত রিক্সা চালক, রাতে শহর ও আসেপাশে এলাকায় রিক্সা চালায়, প্রতিদিনেরনেয় সন্ধ্যার পরে অটোরিক্সা নিয়ে বেরিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা হাঁটতে এসে গলায় ছুরিকাঘাত মৃতদেহটি রাস্তার পাশে দেখে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ব্যাটারি চালিত রিক্সাটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, লাশ উদ্ধার করা হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে, তদন্ত শেষে জানা যাবে প্রকৃত ঘটনাটি কি।
T.A.S / T.A.S
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা
বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা
রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি
মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪