ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ী উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন হেলাল সভাপতি, আজিম সেক্রেটারি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ৪:১৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে আব্দুল হাই হেলাল আমীর নির্বাচিত হন। শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে পুনরায় সেক্রেটারি মনোনীত হয়েছেন মো. আজিম উদ্দিন। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে উপজেলা আমীর আব্দুল হাই হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিশে শুরা ও কর্মপরিষদের সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। 

১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি  মো. লোকমান হোসাইন, সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, অফিস সম্পাদক লুৎফর রহমান আজাদী, পেশাজীবি বিভাগের সম্পাদক মোস্তাকিম আলী, শিল্প ও বানিজ্য বিভাগের সম্পাদক এডভোকেট শাখাওয়াত হোসাইন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম এবং মজলিশে শুরা সদস্য মাওলানা নজরুল ইসলাম, আব্দুল মুকিত, আব্দুস সাত্তার।

নব নির্বাচিত উপজেলা আমীর আব্দুল হাই হেলাল পূর্বে উপজেলা নায়েবে আমীর এবং সেক্রেটারি ছিলেন। পুনরায় মনোনীত উপজেলা সেক্রেটারি মো. আজিম উদ্দিন পূর্বে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা এবং শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

T.A.S / T.A.S

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান