আরিচায় বিআইডব্লিউটিএ’র ড্রেজার পাইপে আগুন : ৫ কোটি টাকার ক্ষতি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র ড্রেজিং মেশিনের পাইপে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন বিআইডাব্লিউটিএ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটিয়ের ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। একাধিক কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত এখনও পরিষ্কার নয়, তবে আগুনের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা গেছে, নদীতে ড্রেজিংয়ের সময় পাইপ ভাসমান রাখার জন্য ফোম নির্মিত পলিথিন আচ্ছাদিত বয়া ব্যবহার করা হয়। এ বছর জুন মাসে ড্রেজিংয়ের জন্য আনা প্রায় আট ফুট উঁচু ও ১৬ ফুট ব্যাসের বেশকিছু পাইপ আরিচা পুরাতন লঞ্চঘাট এলাকায চরে রাখা হয়।
ড্রেজিং ইউনিটের একাধিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পাড়ে দীর্ঘদিন ধরে রাখা এ সকল পাইপ পাহারা দেওয়ার জন্য সংস্থার কোনো লোক নিযুক্ত ছিল না। তবে, সংস্থার কর্মকর্তারা জানান, বেইজ অফিসের গেটে আনসার কর্মরত থাকে।
ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সফল না হওয়ায় পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, এই আগুনের ঘটনায় প্রায় ৫০টি ফ্লোটার পাইপ পুড়ে গেছে এবং ৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তবে, কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা এখনো নিশ্চিত নয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, সকাল পৌনে ৯টার দিকে খবর পেয়ে শিবালয় ও ঘিওর উপজেলার তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।
T.A.S / T.A.S
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়