গুইমারা উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
উচ্ছ্বাসিত মিছিল আর তালে তালে স্লোগানের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ পাহাড়ি-বাঙালির অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে। উক্ত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৪) বিকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, জনগণের বিশ্বাস-ভালোবাসা অর্জনে করতে হবে। যাতে আর কোনো হিংসা, বিদ্বেষ কিংবা হানাহানি না হয়। এই পার্বত্যাঞ্চলে পাহাড়ি-বাঙালি সবার সমান অধিকার এবং সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন করা সম্ভব হবে। সম্ভব হবে পাহাড়ে বসবাসরত মানুষের ভাগ্যের পরিবর্তন করা।
হাজার হাজার নেতাকর্মীদের উচ্ছ্বাসিত মিছিল আর স্লোগানে মূখরিত হয় গুইমারা উপজেলার প্রতিটি কোনা কোনা। উক্ত সমাবেশে পুরুষ নেতাকর্মীদের সাথে তালে-তাল মিলিয়ে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এসময় গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: সোহাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজাসহ জেলা উপজেলা থেকে আগত যুবদল, ছাত্রদল ও কৃষকদলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা