বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
বগুড়ার কাহালুতে নিজের ৪ বছরের শিশু কন্যাকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধু। নিহত শিশু কন্যার নাম মুশফিকা (৪)। মেয়েকে হত্যার পর মা জুলেখা খাতুন (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার দুপুরে জেলার কাহালু থানার বীরকেদার ইউনিয়নের ডিপুইল গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রী ও শিশু কন্যার মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছেন ইজিবাইক চালক আব্দুল মোমিন।
আব্দুল মোমিন জানান, তার স্ত্রী জুলেখা অনেক রাগী স্বভাবের ছিলেন। ছোট খাটো নানা কারণে মেয়েকে মারধর ও গালিগালাজ করতেন। রেগে গিয়ে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারেন। পরে মেয়ের মৃত্যু মেনে নিতে না পেরে জুলেখা নিজেও আত্মহত্যার পথ বেছে নেন।
জানা যায়, ঘটনার দিন সকালে আব্দুল মোমিন ইজিবাইক নিয়ে রাস্তায় বের হন। দুপুরে স্ত্রীকে মোবাইল ফোনে না পেয়ে প্রতিবেশির নম্বরে ফোন করেন। এ সময় এক প্রতিবেশি এসে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। পরে ঘরের জানালা দিয়ে তাকিয়ে বিছানায় শিশু কন্যা মুশফিকার এবং গলায় ফাঁস দেয়া অবস্থায় জুলেখাকে দেখতে পান। পরে তারা বিষয়টি কাহালু থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে বিকেলে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে এসে মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
T.A.S / T.A.S
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত