ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে লগি-বৈঠার বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-১১-২০২৪ বিকাল ৭:৩

আওয়ামী লীগের লগি বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চান্দাইকোনা ইউনিয়ন  জামায়াতে ইসলামীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডা: জাকারিয়া'র  সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো: সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলার আমির মোহাম্মদ আলী মর্তুজা, সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম,উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার মতো পৈশাচিক ঘটনা ছিল আওয়ামী ফ্যাসিবাদের যাত্রার প্রথম ধাপ। পরবর্তীতেও তারা ন্যক্কারজনক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষমতা স্থায়ী করতে চেয়েছে কিন্তু তারা ছাত্র-জনতার দৃঢ়তার ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তারা আরো বলেন, স্বৈরচারী আওয়ামীলীগ ও তার দোসররা ২০০৬ সালের ২৮ অক্টোবরে ঢাকার রাজপথে লগি বৈঠা দিয়ে নৃশংষভাবে জামায়াতের নেতাকর্মীদের উপর অত্যাচার করে নিহত ও আহত করেছেন সেইসব সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান।

বিক্ষোভ মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সুর কাফেলার শিল্পী বৃন্দ। এ সময়  উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শতশত সমর্থকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে  লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যাসহ  অসংখ্য হত্যা ও গণহত্যার চিত্র তুলে ধরা হয়েছে।

T.A.S / এমএসএম

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা