গোবিন্দগঞ্জে উপজেলা চত্তরের গাছের ডালপালা কাটতে গিয়ে পড়ে আহত দিনমজুর স্বপন চন্দ্র চিকিৎসার অভাবে মারা গেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা চত্তরে গাছের ডাল পালা কাটতে গিয়ে গুরুতর আহত হয়ে ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা পড়ে দিনমজুর স্বপন চন্দ্র বিশ্বাস চিকিৎসার অভাবে মারা গেছেন।
নিহত স্বপন চন্দ্র বিশ্বাস পৌর শহরের ৬নং ওয়ার্ডের কুঠিবাড়ী শশ্বান এলাকার সুটকু বিশ্বাসের ছেলে। এলাকাবাসী ও নিহতর পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে উপজেলা চত্তরের গাছ পালা পরিস্কার করার জন্য উপজেলা প্রশাসনের গাছ পালা পরিস্কার করার জন্য উঠলে গাছ পালা কাটার এক পর্যায়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা খারাপ হওয়ার তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ট করে।পরে তাকে টিএমএসএস হাসপাতালে ও পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে অপারেশনের পরামর্শ দিলে সেই অর্থ যোগান দিতে না পারায় অবশেষে বুধবার সন্ধায় সে মরা যায়।
এ বিষয়ে নিহত স্বপন চন্দ্র বিশ্বাস এর পরিবার জানায়, আমরা চিকিৎসার অর্থ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছিলাম।কোন সহযোগিতাই পাই নি।গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়ামিন সুলতানা সাংবাদিকদের জানান, আমরা স্বপন চন্দ্রের স্ত্রীর কাছ থেকে একটি আবেদন পেয়েছি, সেটি উপজেলা সমাজ সেবা অফিসারের কাছে পাঠিয়েছি।উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম মন্ডল জুয়েল বলেন, আবেদন পেয়েছি, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে পরামর্শ করে সহযোগিতা করা হবে।
T.A.S / T.A.S
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা