ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গোপন স্থানে ইরানি দূতের সঙ্গে ইলন মাস্কের বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২৪ দুপুর ১২:৪১

জাতিসংঘে নিযুক্ত ইরানের দূতের সঙ্গে দেখা করেছেন মার্কিন ধনকুবের ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতেই ইলন মাস্ক ইরানি দূতের সঙ্গে দেখা করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইলন মাস্ক ও ইরানি দূত আমির সায়্যিদ ইরাভানির এই বৈঠককে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত সোমবার একটি গোপন স্থানে এক ঘণ্টার বেশি সময় ধরে তাদের বৈঠক হয়।  

দুইজন ইরানি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কীভাবে উত্তেজনা কমানো যায়- তা নিয়ে আলোচনা হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বলেন, ইলন মাস্ক এই বৈঠকের অনুরোধ করেছিলেন। 

তবে এনিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল (ট্রানজিশন টিম) বা ইরানি মিশনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ইরানি মিশন শুধু জানিয়েছে, এনিয়ে তাদের কোনো মন্তব্য নেই। 

দ্য গার্ডিয়ান বলছে, ট্রাম্প যখন ইউক্রেন ও মধ্যপ্রাচের সংঘাত মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন তখন ইলন মাস্ক পররাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সহায়তা করছেন।

এর আগে মার্কিন নির্বাচনের ফলাফলের পরেই ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোনালাপ হচ্ছিল, তাতে যোগ দেন ইলন মাস্ক।  

মাস্ক সম্পর্কে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুসি বলেন, তিনি (ইলন মাস্ক) এখন ইরানিদের সঙ্গে আলোচনা করছেন। ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার আগে থেকে ইরানিরা আমেরিকানদের সরাসরি আলোচনায় নিযুক্ত করেনি। তাই এটি বড় চুক্তি হতে পারে।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ