ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে অটোরিকশা চালক হত্যা মামলার ৬ ঘন্টা পরে দুই হত্যাকারী গ্রেফতার


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৫-১১-২০২৪ বিকাল ৬:২৮

জয়পুরহাটে চাঞ্চল্যকর ক্লুলেস অটোরিকশা চালক দীলিপ হত্যা মামলার ৬ ঘণ্টার মধ্যে দুই হত্যাকারিকে গ্রেফতার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। একই সময়ে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ  শাহেদ আল মামুন।

সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স জেলার পাঁচবিবি থানার চান পাড়া এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চালক দীলিপ চন্দ্র বর্মন হত্যার দুই মূল আসামি ইমান আলী (২২) ও এনামুল হোসেন (২১)কে গ্রেফতার করে এবং হত্যার সময় ছিনতাই হওয়া অটোরিকশা ও তার ব্যবহিত ফোন উদ্ধার করেন। 

গ্রেফতারকৃত ইমান আলী জয়পুরহাট শহরের বিহারি পাড়ার খলিলুর রহমানের ছেলে এবং এনামুল হোসেন মাগনিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এই হত্যাকান্ডের দায় তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে। 

গত ১৪ নভেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার হাতিল মাগনিপাড়া এলাকায় অটোরিকশা চালক দীলিপকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গ্রেফতারকৃত আসামিরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

T.A.S / T.A.S

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার