দেশ পরিপূর্ণ স্বাধীন হয়নি, মানবকল্যাণ পরিষদের আলোচনা সভায় ড.আলী আজাদী
চট্টগ্রাম চন্দনাইশে মানবকল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে ‘বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আমার ও আপনার করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধার পরে পৌরসভা সদরস্থ নিউ মার্কেটের ২য় তলায় চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা.শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.মোহাম্মদ আলী আজাদী। পরিষদের সদস্য মো.জাহাঙ্গীর আলম ও হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোসলেম উদ্দিন নেজামী, মাওলানা জাকারিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মেশকাত, মানবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ওসমান গনি,সহ-সভাপতি নুরুল হুদা, নুরুল আলম,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান,চট্টগ্রাম মহানগর শিক্ষক সমিতির সভাপতি মাহফুজুল ইসলাম,অধ্যাপক আজম খান,পরিষদের সাংগঠনিক সম্পাদক নাসের উল্লাহ,চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব নাজিম উদ্দীন,সংগঠনের প্রচার সম্পাদক হারুনুর রশিদ,অফিস সম্পাদক জয়নাল আবেদীন,অক্সিজেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইমাম গাজ্জালী কলেজের অধ্যাপক সরওয়ার হোসেন, শিল্পোদ্যোক্তা সাইয়েদ আল মামুন,কাজী কুতুবউদ্দিন প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার সরকার আমাদের কথা বলতে দেননি। আমাদের কথা বলার স্বাধীনতাকে তারা কেরে নিয়েছে। স্বাধীনভাবে কোন মিটিং-মিছিল করতে দেয়নি। মিটিং মিছিল করতে গেলে স্বৈরাচার সরকার তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে মিটিং মিছিল ভাংচুর করে দিত। আল্লাহর অশেষ রহমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এই জালিম সরকারের পতন হয়েছে৷ তবে পরিপূর্ণ দেশ এখনো স্বাধীন হতে পারেনি। চার দফা বাস্তবায়নের মধ্যদিয়ে এই দেশকে পরিপূর্ণভাবে স্বাধীন করতে হবে।
T.A.S / T.A.S
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা