চন্দনাইশ উপজেলা সদরে অধিগ্রহনকৃত জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবীতে মানববন্ধন
চন্দনাইশ উপজেলা সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবিতে মানববন্ধন ও ধর্ম উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করা হয়।
১৬ (নভেম্বর) শনিবার বেলা ১১টায় চন্দনাইশ সচেতন জনসাধারণের উদ্যোগে মানববন্ধন শিক্ষাবিদ মাস্টার মোহাম্মদ নুরুল আলম বি.এস.সি এর সভাপতিত্বে সংগঠক মোহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর সঞ্চালনায় থানা বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনীতিবিদ মাহামুদুর রহমান মাহাদু, কাজী আবু তালেব, কবি মাজাহার হেলাল, চন্দনাইশ থানা বাজার, ব্যবসায়ী সমিতির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. ওসমান, আবদুল হাকিম সওদাগর, মাওলানা ফরিদ উদ্দীন, সিরাজুল ইসলাম কোম্পানী, মফিজুর রহমান,শাহাদাত হোসেন, ছৈয়দ শিবলী সাদেক কফিল, আমিনুল ইসলাম রুবেল, জাহাঙ্গীর আলম চৌধুরী, হাফেজ আহম্মদ, সূফী আবদুস ছবুর, আবদুন নুর, আবদুস ছাত্তার, হারুনুর রশীদ, সাউথ, মাস্টার কামাল উদ্দীন, আবু ছালেক, ওয়াহিদুল আলম , মনজুর আলম, ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃকিত কেন্দ্র নির্মাণের নীতিমালা অনুস্বরণ করে উপজেলা সম্মুখে স্থান নির্ধারণ করা হয়। পরবর্তীতে তৎকালীন সরকারের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী একক ক্ষমতা বলে নীতিমালা অমান্য করে উপজেলা পরিষদ থেকে আড়াই কিলোমিটার দূরে পুণরায় স্থান নির্ধারণ করেন যা নীতিমালার পরিপন্থি। সৈরাচারী সরকারের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে একটি মহল গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় মডেল মসজিদ নির্মাণের দাবি তুলেছেন। যা ফ্যাসিবাদী সরকারের দোসরদের সাথে তাল মিলিয়ে মডেল মসজিদকে নিয়ম বর্হিভূতভাবে স্থান পরিবর্তন না করে উপজেলা সদরে অধিগ্রহণকৃত জায়গায় মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জোর দাবি জানান।
T.A.S / T.A.S
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন