ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

সিলেটে বিজিবি’র অভিযানে প্রায় সাড়ে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ৪:২০

সিলেটে দুই দিনে পৃথক-পৃথক অভিযানে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ বিজিবি প্রায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্যসহ পাথর উত্তোলনকারী নৌকাসহ ২ কোটি ৩৭ লাখ টাকার মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার ও শনিবার (১৫-১৬ নভেম্বর) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পৃথক অভিযানে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি। বিজিবি জানায়, ১৫ ও ১৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কাশ্মীরি হাজী শাল, শাড়ী, থ্রী পিস, মাই ফেয়ার ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, শীতের কম্বল, সাবান, সার্ফ এক্সেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে।

যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৭ লক্ষ ৩৬ হাজার ৫৭০ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হবিগঞ্জের মাধবপুরে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় (৫৫বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে। ভারতীয় চোরাচালানের মধ্যে রয়েছে শাড়ি ও কসমেটিকসসহ নানা ধরণের পণ্য। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।  বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে ৫৫ বিজিবির একটি টহল দল ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানকালে সন্দেহভাজন একটি কাভার্টভ্যান আটক করে তল্লাসি চালানো হয়। এসময় ভ্যানটির ভেতরে থাকা বেনারসি শাড়ি ৬৫ পিস, বিভিন্ন জাতের শাড়ি ৫৮১ পিস, মখমলের কাপড় ২৯৯২ মিটার, এছাড়াও প্রায় ৩২ হাজার পিস বিভিন্ন জাতের ক্রিম ও লোশন রয়েছে। পরে যা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী বলেন, ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিকস পণ্য অবৈধভাবে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের শাড়ি ও কসমেটিকসসহ নানা ধরণের পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

T.A.S / T.A.S

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল