ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ, অর্ধ কোটি টাকার ক্ষতি মৎস্যচাষীর


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৬-১১-২০২৪ বিকাল ৫:৯

নাটোরের সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে মৎস্যচাষী শাহ জামাল। ঘটনাটি ঘটেছে উপজেলার সুকাশ ইউনিয়নের লওদাপাড়ার গ্রামে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী শাহ জামাল ঐ গ্রামের মৃত সুর্যত আলী শেখের পুত্র।

গতকাল শুক্রবার গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে টেংরা, পাবদা, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।

স্থানীয়রা এবং ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী জানান, প্রায় ৬ মাস আগে ঐ গ্রামের আ: সামাদ গং এর কাছ থেকে ৩ বছরের জন্য ১২ বিঘা পুকুর লিজ নিয়ে প্রায় ১০ প্রজাতির মাছ ছাড়া হয়। শুক্রবার গভীর রাতে কে বা কারা শত্রুতা করে বিষ প্রয়োগ করে। আজ শনিবার ভোরে এসে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে এবং বিষ প্রয়োগের কিটনাশক উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আরো জানান, শত্রুতা মুলক কেউ এটা করেছে। এতে তারা সর্বশান্ত। প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / T.A.S

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক