ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পানছড়ির লোগাং' এ মেডিক্যাল ক্যাম্পেইন

দূর্গম এলাকায় চিকিৎসা সেবায় সেনাবাহিনী


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৬-১১-২০২৪ বিকাল ৬:৯

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রত্যান্ত জনপদ পানছড়ির লোগাং' এর ভারতবর্ষ এলাকায় অসহায়দের সেবায় পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী। 

শনিবার (১৬ নভেম্বর ২০২৪) সকাল থেকে শুরু হয় এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে দুপুর পর্যন্ত। ২০৩ পদাতিক ব্রিগেড এর আয়োজনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ও খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় দেয়া হয় এই সেবা। 

৩০ বীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি নেতৃত্বে মেডিক্যাল টিম পানছড়ি লোগাং ভারতবর্ষ এলাকায় অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

এতে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে রোগিরা সেবা নেন। মেডিক্যাল ক্যাম্পেই সেবাই নিয়োজিত ছিলেন ৫  ফিল্ড এ্যাম্বুলেন্স অফির্সাস মেজর তুরফা ইসলাম,(৩০)বীর ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, (৩০) বীর মেডিক্যাল অফির্সাস ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহম্মেদ, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ক্যাপ্টেন তাসনিয়াসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়