ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জ থেকে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২৪ বিকাল ৬:১৮

সিলেটের বালাগঞ্জে অভিযান চালিয়ে মাদকসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার  দিবাগত মধ্যে রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়ার নির্দেশে একদল পুলিশ উপজেলার পুর্ব পৈলনপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে সোলেমান মিয়ার ছেলে দুলাল মিয়া কে (৩৫) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ও নগদ ২১০০ টাকা জব্দ করা হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ময়না মিয়া দীর্ঘদিন এই কাজের সাথে জড়িত ছিল, তার নামে একাধিক মামলাও থানায় রয়েছে, সে মারা যাওয়ার পরে তার ছেলে ওয়েছ মিয়া এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে, মুলত ওয়েছ সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে এলাকার দুলাল, সাজু রাজন গংদের দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।

ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। দ্রুত তাদের গ্রেফতার করে যুব সমাজকে রক্ষার আহবান জানান তারা। এছাড়াও তাদের বিরুদ্ধে জাল টাকা, ইয়াবা, গাজা সহ মাদক সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলাও রয়েছে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বালাগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ-১৬/১১/২০২৪ ইং, ধারা-২০১৮ ইং। শনিবার সকালে তাকে উচ্চ আদালতে সোপর্দ করা হয়েছে।

T.A.S / T.A.S

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার