ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সংখ্যালঘুদের পুঁজি করে রাজনীতি করলেও তাদের জন্য কিছুই করেনি আওয়ামী লীগ - ড. ফরিদ


মোংলা প্রতিনিধি  photo মোংলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২৪ বিকাল ৬:২৩

হিন্দুসহ সংখ্যালঘুদের পুঁজি করে বাংলাদেশে রাজনীতি করেছে আওয়ামী লীগ। অথচ তাদের জন্য কিছুই করেনি দলটি। এমন মন্তব্য করে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পরিবেশবিদ ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র গঠন হলে সেখানে সংখ্যালঘুসহ  নারী-পুরুষের কোন বৈষম্য থাকবেনা।

তাই তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নারী-পুরুষ উভয়কেই রাজনীতিতে সমান সমান ভূমিকা রেখে দলের হয়ে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই একটি মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারীদের সকল ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে এবং নারীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মান করতে হবে। কারণ শুধু পুরুষকে দিয়ে এই কাজ সম্ভব না। 

রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন বিএনপি এ মহিলা সমাবেশের আয়োজন করে। মহিলা সমাবেশে আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম ও সদস্য হাওলাদার মুজিবুর রহমান বাবুল ও মাস্টার মুজিবুর রহমান যোয়ারদার।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়