জুড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ( গভ: রেজিঃ নং এস ১০২৮/৯৮) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল দশটা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত একটানা তিনঘন্টা পরীক্ষা চলে। এ বছর জুড়ী উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও জুড়ী পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মনিরুল ইসলাম, জুড়ী উপজেলা শাখার সভাপতি ও সহকারী কেন্দ্র সচিব আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক বিকাশ দাস, সহ-সভাপতি খুরশিদা বেগম, বাদশা মিয়া প্রমুখ।
T.A.S / T.A.S
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ