ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সিংড়ায় "আমি মধ্যবিত্ত" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ১:১৮

নাটোরের সিংড়ায় তরুন লেখক ও সাহিত্যিক মোঃ সামাউন আলী (সুমন) রচিত "আমি মধ্যবিত্ত" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে (১৭ই নভেম্বর) রবিবার সকাল ১১ টায় সিংড়া মডেল প্রেসক্লাব কনফারেন্স রুমে মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, এস এম রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সাংবাদিক জুলহাস কায়েম ও রবিন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কবি আলতাফ হোসেন।

আরো বক্তব্য রাখেন, অগ্নিবীণা সাহিত্য সংসদের সভাপতি, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল ওহাব, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের নাটোর জেলা সভাপতি কবি রুস্তম আলী মোল্লা, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক, এডভোকেট বাকী বিল্লাহ রশিদী, হাতিয়ান্দহ গণগ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিন, "আমি মধ্যবিত্ত" কাব্যগ্রন্হের লেখক কবি সামাউন আলী।

বক্তব্য শেষে অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে তরুণ কবি সামাউন আলী (সুমন) কে "সেরা কবি" সম্মাননা স্মারক ও সনদ এবং এডভোকেট বাকী বিল্লাহ রশীদি "আইন উপদেষ্টা " হিসেবে মনোনীত হওয়ায় সনদপত্র প্রদান করা হয়।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়