ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা, কারফিউ জারি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ১:৫১

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজ্যটির তিনজন মন্ত্রী ও ৬ জন বিধায়কের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৭ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম জানিয়েছে, মণিপুরে মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পর এবার খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেই হামলা-চেষ্টা করেছে একদল বিক্ষুব্ধ জনতা। দরজা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। তাদের প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইম্ফলে আনতে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। সাত জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।

মূলত গত বছরের মে মাস থেকে মণিপুরের অবস্থা বেশ অস্থিতিশীল। তবে গত সপ্তাহ থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটিতে। কুকি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়। সেই সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছিল। এরপরই নিখোঁজ হয়ে যায় ৮ মাসের শিশুসহ ৬ জন। অভিযোগ উঠেছিল অপহরণের। গত শুক্রবার মণিপুরের একটি নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্যজুড়ে নতুন করে অশান্তি শুরু হয়। গতকাল শনিবার সকালেই মণিপুরের তিনজন মন্ত্রী ও ৬ জন বিধায়কের বাড়িতে হামলা করে ক্ষিপ্ত জনতা। এরপরই তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিমে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

এছাড়া রাজ্যের ৭ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। এরপরে বিকালে সরকারের ওপরে ক্ষোভ উগরে দিয়েই বিক্ষুব্ধ জনতা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। তবে কাঁদানে গ্যাস ছুড়ে কোনোমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী।

T.A.S / T.A.S

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানকে বলেছে ইরান

যুদ্ধবিরতি শেষের দিকে, আতঙ্কিত সাধারণ ইরানিরা