বাউফলে ইউএনও’র দুর্নীতি ও বিচারের দাবীতে মানববন্ধন
পটুয়াখালীর বাউফল উপজেলার ইউএনও বশির গাজীর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও তার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষকদল ও সর্বস্তরের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই সময় বক্তারা বলেন, বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য, টিআর কাবিখা সহ সকল প্রকল্পের টাকা ভাগাভাগি করে লোপাট করেছেন এই ইউএনও। উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ে তিনি দুই কোটি টাকার কৃষি প্রনোদনা ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন যা বিভিন্ন প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও এই ভাগের অংশিদার থাকায় তিনি সাধারণ জনগন ও রাজণৈতিক নেতাদের চক্ষু আড়ালে থাকেন। আমরা এই তিন কর্মকর্তার অনিয়ম দুর্নীতির বিচার দাবী করছি। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব সোহেল আকন ও কৃষক নেতা মো. সোহরাব হোসেন সর্দার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর বক্তব্যের জন্য তার অফিসিয়াল মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার