রায়গঞ্জে ভূমিহীনদের বাড়ি ঘরে হামলার অভিযোগে সমাবেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীনদের বাড়ি ঘরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূমিহীনদের পক্ষে রায়গঞ্জ পৌর সভার বাশুড়িয়া এলাকার আবুল কাশেম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দেওয়ার আগ মুহুর্তে ভূমিহীন ১০ পরিবারের সদস্যরা মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে একটি সমাবেশ করেছেন। এ সময় তারা তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া লিখত অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার রায়গঞ্জ পৌরসভার বাশুড়িয়া গ্রামে সরকারী খাস জায়গায় দীঘদিন ধরে প্রায় ৫০টি ভূমিহীন পরিবার বসবার করে আসছে। গত জুলাই-আগস্টে ছাত্র আন্দলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে থৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় একটি কু-চক্রি মহল ভূমিহীনদের উচ্ছেদে বিভিন্ন ভাবে পায়তারা করছে।অভিযোগকারী আবুল কাসেম বলেন, আমরা দিন-মজুর খেটে খাওয়া সাধারন মানুষ। জীবিকা নির্বাহের তাগিদে আপন কর্মস্থলে থাকায় প্রতিপক্ষ আমাদের না পেয়ে আমাদের ঘর-বাড়ি ভাংচুর করে। এ ঘটনায় ভূমিহীনদের প্রায় ১০ টি ঘর দা- সাবল দিয়ে কুপিয়ে ভেঙে ফেলে তারা। এর কিছুদিন পরে প্রতিপক্ষগণ ভূমিহীনদের চাষাবাদকৃত পুকুরের মাছ জোড় পূর্বকভাবে ধরে নেয়।
এ ছাড়াও শত্রুতার জেরে আমাদের মাঝে থাকা দিন মজুর খেটে খাওয়া সাধারন অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করছে। সেই সাথে রাজনীনৈতিক মামলা দিয়ে দিনমজুর অটোভ্যান চালক মসলিম উদ্দিন কে ধরিয়ে দিয়েছে। তার ৪ ছেলে-মেয়ে নিয়ে স্ত্রী অনাহারে মানবেতর দিন যাপন করছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভূমিহীনরা।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন