সোনারগাঁয়ে র্যাবের অভিযানে বিপুল পরিমান অস্ত্র, যন্ত্রাংশ ও গোলাবারুদ উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় ভুলতাগামী সড়কের পার্শ্বে ঝোঁপের মধ্য থেকে বিভিন্ন ধরনের আগ্নে অস্ত্র, যন্ত্রাংশ ও বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-১১ এর একটি আভিযানিক দল। গত শনিবার দিবাগত রাত ৩ টা সময় ভুলতাগামী সড়কের পার্শ্বে একটি পরিত্যক্ত ঝোঁপের ভেতর থেকে অস্ত্র, যন্ত্রাংশ ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব অস্ত্র ও গোলাবারুদ সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় ভুলতাগামী সড়কের পার্শ্বে ঝোঁপের মধ্য অভিযান চালায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল। এসময় ঝোঁপের ভেতর থেকে একটি ০.২২ রাইফেল, দুইটি এয়ারগান যাহার লোহার ও কাঠের যন্ত্রাংশ আলাদা অবস্থায়, ছয়টি দেশীয় পাইপ গানের নিষ্ক্রিয় খন্ডাংশ, দুইটি ক্যাপগান পারকিউশান, দুইটি ম্যাগজিন যুক্ত লোহার তৈরি পিস্তল, পনেরটি লোহার তৈরি পিস্তলের খন্ডাংশ, একটি কাঠের বাটযুক্ত রিভালবার, এগারোটি পিস্তলের ম্যাগজিন, চারটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি প্যাসসেল, শটগানের তেইশটি পুরাতন রাবার বুলেট এবং ৭৬টি নতুন রাবার বুলেট, শটগানের ৩৯ টি পুরাতন লেডবল, ১৬৮টি ক্যালিবার ৭.৬২ এসএমজি বল অ্যামোনিশন, ক্যালিবার ৭.৬২ এমএম পিরুল টাইপ ৫৪ এবং ৫৩টি অ্যামোনিশন, ক্যারিবার ৭.৬২ এমএম পিরুল টাইপ ৭৭ এর ১৫টি নতুন অ্যামোনিশন ও ১টি খালি খোসা এবং ৭টি পুরাতন অ্যামোনিশন, বারোবোর রাইফেল এর অ্যামোনিশন ৩২টি এবং খালি খোসা ৮টি, স্নাইপার রাইফেলের অ্যামোনিশন ৩৯টি, বিভিন্ন ধরনের রাইফেলের ১০১টি অ্যামোনিশন, ২টি ব্লাংক অ্যামোনিশন, বিভিন্ন ধরণের পিস্তলের ১৩টি অ্যামোনিশন, প্যারারেড রকেট এমকে এইটএ ৩৮টি ও ৪টি রকেট প্যারাসুট ফেলারসহ বিভিন্ন অস্ত্র, যন্ত্রাংশসহ বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের বস্তল এলাকার ভূলতাগামী সড়কের পার্শ্বে একটি পরিত্যক্ত ঝোঁপ থেকে অস্ত্র, যন্ত্রাংশ ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-১১ এর সদস্যরা। জিডি মূলে উদ্ধারকৃত অস্ত্র, যন্ত্রাংশ ও গোলাবারুদ সোনারগাঁ থানায় হস্তান্তর করেছেন।
T.A.S / T.A.S
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড