জগন্নাথপুরে চালকের গলাকেটে সিএনজি ছিনতাই
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত রাণীগঞ্জ সেতুতে সুজিত দাস নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯ টায় স্থানীয়রা সেতুর উপর একটি দেখতে পেয়ে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ঐ যুবকের রক্তান্ত গলাকাটা লাশ উদ্ধার পুলিশ।
নিহত যুবক পেশায় একজন সিএনজি চালক। তিনি উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের গুপরাপুর গ্রামের মৃত সোহাগ দাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মখলিছুর রহমান আকন্দ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাণীগঞ্জ সিএজি স্ট্যান্ডের চালক সুজিত দাস বিকাল ৪ টার দিকে যাত্রী নিয়ে সৈয়দপুর এলাকার উদ্দেশ্য যান। রাত ৯ টার দিকে রাণীগঞ্জ সেতুতে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
দুর্বৃত্ত কর্তৃক সুজিত দাশকে হত্যা করে তাঁর ব্যবহৃত সিএনজি ছিনতাই করে পালিয়েছে বলে জানান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রগ্লহে গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ।
চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে এলাকায় শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মখলিছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার রহস্য উদঘাটন কাজ করছে পুলিশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।
T.A.S / T.A.S
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা