ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৭-১১-২০২৪ বিকাল ৭:১০

সাঁতার শিখনে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘সাতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ এ শ্লোগানকে সামনে রেখে এবিএম, বিআইএন ফাউন্ডেন ও সিটিজেন নেটওয়ার্কের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে শহরের পৌর ইকোপার্ক এলাকা থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ২ কিলোমিটার এ প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন সাঁতার একাডেমীর ১৮ জন সাতারু। যা দেখতে নদীর পাড়ে ভীড় করে নানা শ্রেণিপেশার শত শত মানুষ। ২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে পুরাতন ধোপাঘাটা ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয় এ প্রতিযোতিায়। এতে প্রথম হয় সদর উপজেলা ভুটিয়ারগাতি গ্রামের সাতারু সুজা উদ্দিন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, প্রকৌশলী হাসিবুল কবির, সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব, কাজী আলী আহম্মেদ লিকু, সাঁতারু সংগঠক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃতিক কর্মী শাহিনুর আলম লিটন, গাউস গৌর্কি, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজক মাহাফুজুর রহমান বিপ্লব বলেন, নদীমাতৃক দেশে সাঁতার না জানা একটি অভিশাপ। আমরা সকলকে সাঁতারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা জানাতে এই আয়োজন করেছি।

T.A.S / T.A.S

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়