ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ১১:৩২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাসহ সকল উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মৌলভীবাজারে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় জেলার ৭ উপজেলা ও ৫ পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ। 

জেলার সকল উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, আহবায়ক কমিটির দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচার সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করেছেন, সাংগঠনিক দক্ষতা রয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। দল ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে অবশ্যই জেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে।

তিনি জেলার ৭ উপজেলা ও ৫ পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটির মাধ্যমে সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, নির্বাহী সদস্য এম নাসের রহমান ও মুজিবুর রহমান। সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে জুড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করায় তৃণমূলের নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তারা মনে করেন, বিগত আওয়ামী সরকারের শাসনামলে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েও যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল এমন ত্যাগী নেতাকর্মীদের আগামী কমিটিতে মূল্যালয় করা হবে। কোন সিন্ডিকেটের মাধ্যমে যাতে কমিটি না দেয়া হয় সেই বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রতি অনুরোধ করেন দলের ত্যাগী নেতা কর্মীরা।

T.A.S / T.A.S

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান