ধামইরহাটে মেসিট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পল্লী বিদ্যুৎকর্মীর
নওগাঁর ধামইরহাটে মেসি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুতের এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার ঘোড়াবট কলোনী এলাকায় এই ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট পল্লী বিদ্যুত অফিসের মিটার রিডার কাম মেসেঞ্জার মো. হারুনুর রশীদ তার নিজ বাড়ী দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসে আসর্ছিলেন। পথিমধ্যে জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী এলাকায় পৌছলে বিপরীতগামী একটি মেসি ট্রাক্টরের সাথে মোটর সাইকেল আরোহী পল্লী বিদ্যুতের অফিসের মিটার রিডার হারুনুর রশীদের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত হারুনুর রশীদ হাকিমপুর উপজেলার বারোআড়িয়া গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, ‘সড়ক আইনে মামলা হবে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম জানান, আমাদের উর্ধতন কর্তৃপক্ষ জেলা থেকে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।'
T.A.S / T.A.S
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান