ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ৩:৫৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমির আইল কাটাকে কেন্দ্র করে  মামার কোদালের কোপে ভাগিনা হাফিজার রহমান (৪৫) নামে এক বিএনপির নিহত হয়েছেন৷ এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করছেন পুলিশ। 

সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির নেতা হাফিজার রহমান মারা যান ৷ এর আগে রোববার (১৭ নভেম্বর) বেলা ১ টার দিকে ওই  উপজেলার ফকিপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজার রহমান ওই গ্রামে মৃত আফতাব হোসেনের ছেলে৷ তিনি ফকিরপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি'র সদস্য। 

ঘটনার সাথে জড়িত ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রশিদুল ইসলাম(৪০) এবং একই এলাকার দুলাল হোসেনের ছেলে সৌখিন হোসেন(২৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।  পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের  সহিদুলের সাথে তারই আপন ভাবী মনোয়ারা সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে সহিদুল, দুলাল এবং তার ভাইয়েরা জমির আইল কাটতে গেলে ভাবী মনোয়ারা বেগম বাধা দেয়। এরপর তাকে মারধর শুরু করে।  খবর শুনে মনোয়ারা বেগমের আপন ভাগিনা হাফিজুর রহমান আসলে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে মামা সহিদুলের কোদালের কোপে ভাগিনা হাফিজুরসহ উভয় পক্ষে ছয় জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  ভাগিনা হাফিজার রহমান আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার সকালে  ভাগিনা হাফিজুর রহমানের মৃত্যু হয়।নিহত হাফিজার রহমানের বড় মেয়ে হিরা মনি বলেন, দীর্ঘদিন থেকে প্রতিবেশী দুলাল হোসেন,আহাদুল ইসলাম,শহিদুল ইসলাম ,রশিদুল হোসেনসহ তাদের দলবলের  জমির আইল কাটতে যান৷ এ সময় তারা  আমার নানীকে মারধর করেন৷ খবর শুনে বাবা বাধা দিতে গেলে তারা আমার বাবাকে কুপিয়ে জখম করে৷ বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমি এর কঠিন বিচার চাই৷ 

নিহতর মামি মনোয়ারা বেগম বলেন,আমার জমির আইল কাটতেছিল শহীদুল আমি বাধা দিতে গেলে আমাকে মারধর করে, পরে আমার ভাগিনা হাফিজার আসলে শহিদুল কোদাল তাকে কোপ মারে এ সময় সে মাটিতে পড়ে যায়। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, জমি সংক্রান্ত জেরে হত্যাকান্ডের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷ 

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই হত্যাকান্ডের ঘটনায় তদন্ত চলছে৷

এমএসএম / এমএসএম

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা

তারাগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ড. আব্দুস সবুর

প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ত্রিশালের ফাতেমার বাড়িতে ডিসি