ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে এক ঘন্টার পুলিশ সুপার হলেন শিক্ষার্থী রোজা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ৪:৩৮

এক ঘন্টার পুলিশ সুপার হলেন জয়পুরহাট মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী আমিনা ইসলাম রোজা। সোমরার ১১টায় জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছ থেকে তিনি ১ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন। 

প্ল্যান ইন্টারন্যাশনাল এর 'গার্লস টেকওভার' কর্মসূচির আওতায় 'ইয়েস বাংলাদেশ' এর সহযোগিতায়' ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) এর নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় এই দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আজকের শিশু আগামীর প্রশাসক। একদিন এই শিশুরাই বড় চেয়ারে বসবে। তাদের বর্তমানের চিন্তা চেতনাগুলো ভবিষ্যতে কর্মজীবনে বাস্তবায়ন করবে।

দায়িত্ব পেয়ে প্রতিকী এসপি রোজা জানান, জয়পুরহাটে সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বানিজ্য, সাইবার ক্রাইমসহ নানা অপরাধ দমনে প্রস্তাবনা দেন। পুলিশ সুপার এসব বাস্তবায়নের আশ্বাস দেন।

শিক্ষার্থী রোজা আরো বলেন নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একঘন্টার দায়িত্ব শেষে রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ  শাহেদ আল মামুন, ইয়েস বাংলাদেশ এর ডিষ্ট্রিক্ট ভলান্টিয়ার সালেহুর রহমান সজিব, শান্তনা পারভীন, সহ অন্যান্যরা।

T.A.S / T.A.S

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার