ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৮-১১-২০২৪ বিকাল ৫:৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের পালপ এন্ড পেপার মিলের টিস্যু প্লান্ট-২ ইউনিটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে  ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট প্রায় ছয় ঘন্টা চেষ্টা করে সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল সোমবার ভোর সাড়ে চার টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যুর গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার অগ্নিকান্ডের বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। যেহেতু এটি একটি টিস্যু কারখানা মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক শর্টসার্কিটের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কারখানার এক শ্রমিক জানান, রাতের ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পড়তে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ।

আগুন ছড়িয়ে পড়েছে এক ভবন থেকে আরেক ভবনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, সকাল ভোর সাড়ে ৪ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫ টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপ-পরিচালক সালেহউদ্দিন বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আমাদের প্রায় ১২টি ইউনিট কাজ করার পর প্রায় ছয় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো বলা যাচ্ছে না। এখনও পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।

T.A.S / T.A.S

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা